বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দৈনিক বাংলাদেশের আলো‘তে যোগ দিলেন মিলন রশীদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ১০৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক মিলন রশীদ ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশের আলো‘র হবিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন। তাকে ওই পত্রিকার ষ্টাফ রির্পোটার পদে নিয়োগ দেয়া হয়েছে। ৭০ দশকের মাঝামাঝিতে ঢাকায় সাপ্তাহিক নয়াবার্তায় রিপোর্টার হিসেবে সাংবাদিকতা জগতে তাঁর পদচারণা। পরে তিনি ছুটি ম্যাগাজিন, সাপ্তাহিক মুক্তিবানী, দৈনিক বাংলার বাণীতে দীর্ঘসময় সাংবাদিকতা করেন। ১৯৮৭ সালে তিনি ঢাকা থেকে চুনারুঘাটে তাঁর গ্রামের বাড়ীতে এসে গ্রামীণ সাংবাদিকতা শুরু করেন। তাঁর অসংখ্য ফিচার ও উপসম্পাদকীয় দৈনিক বাংলার বাণী দৈনিক জনতা, মানবজমিন, দৈনিক সমকাল ও হবিগঞ্জের দৈনিক প্রভাকর, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ও আজকের হবিগঞ্জ পত্রিকায় ছাপা হয়েছে।
মিলন রশীদ ২০০৬ সালে দেশের প্রথম ২৪ ঘণ্টা সংবাদভিত্তিক টিভি চ্যানেল সিএসবি নিউজের হবিগঞ্জ জেলা প্রতিনিধি দায়িত্ব পালন করেন। পরে তিনি সময় টিভিতে যোগ দেন। সাড়ে পাঁচ বছর কাজ করার পর সম্প্রতি তিনি দৈনিক বাংলাদেশের আলোতে যোগ দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com