বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলুন

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাহে রমজানেরর মূল শিক্ষা আত্মশুদ্ধির অর্জনের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, আধ্যাত্মিক রাহবার, বরেণ্য রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, শাইখুল হাদিস ওয়াত তাফসীর, আল্লামা হাফেজ তাফাজ্জুল হক হবিগঞ্জী দা বা। গতকাল ১৯ রমজান, ২৫ মে শনিবার হবিগঞ্জ জেলা জমিয়তের ইফতার ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত আহ্বান জানান। জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাওঃ শামছুল হক সাদী, যুব জমিয়ত কেন্দ্রীয় সভাপতি, হাফেজ মাও. তাফহিমুল হক, মুফতী আব্দুল হান্নান, মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, মাও. নজির আহমদ, মাও. মুনতাছির আলম সোহান, মাও. মাসুকুর রহমান, ডা. মাও. আব্দুল করিম আজহার, মাও. শিব্বির আহমদ, মুফতী আমীর আহমদ, মাও. মামনুনুল হক, মাও. বশীর আহমদ, মাও. মাবরুরুল হক, মাও. মুআজ আহমদ, মাও. আব্দুুল হক, মাও. হুমায়ূন আহমদ, মাও. তাফাজ্জুল হক প্রমুখ। ইফতার পূর্ব মূহুর্তে দেশ-জাতির কল্যান কামনা করে আল্লামা হবিগঞ্জী মুনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com