বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ২৭ মে, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌর শহরে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) স ম আজহারুল ইসলাম।
এ সময় শহরের কাঁচা বাজারের মুদি ব্যবসায়ী আবুল কালামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ৫ হাজার টাকা ও ওজনে কম দেওয়ায় মাছ ব্যবসায়ী ছমির আলীকে ৪৬ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন ভূমি অফিসের সার্ভেয়ার মনির হোসেন, থানার এসআই আলী আজহার ও একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) স ম আজহারুল ইসলাম বলেন-পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী উপজেলার বিভিন্ন হাটবাজারে নজরদারী থাকবে। মনিটরিং টিম বাজারের খোঁজ খবর রেখে প্রশাসনকে অবগত করবে। কোন ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যতিক্রম করলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com