বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সদর হাসপাতালে আবারো দালালদের দৌরাত্ম বৃদ্ধি

  • আপডেট টাইম রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নতুন দালালদের দৌরাত্ম বৃদ্ধি পেয়েছে। ফলে গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে। ভ্রাম্যমান আদালতের অভিযানে পুরান দালাল কেউ কেউ কারাগারে রয়েছে। আবার কোন কোন দালাল গা ঢাকা দেয়ার কারণে নতুন দালালরা এই সুযোগটি পেয়েছে। অভিযোগ রয়েছে, কতিপয় হাসপাতালের স্টাফের ছত্রছায়ায় থেকে এসব দালালরা প্রতিদিনই রোগীদের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে। রোগীরা জানান, হাসপাতালের জরুরী বিভাগে আসলেই দালালরা প্রেসক্রিপশন নিয়ে টানাহেচড়া শুরু করে। সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মহিলাসহ দুই দালালকে আটক করে কারাদন্ড প্রদান করেন। এ ভয়ে পুরাতন কিছু দালালরা গা ঢাকা দেয়। এই সুযোগে পুরাতন দালালের পাশাপাশি নতুন কিছু দালাল হাসপাতালে অবাধে বিচরণ শুরু করেছে। কেউ কেউ নাম মাত্র রিক্সা চালক কিন্তু রিক্সা নিয়ে হাসপাতালে দালালী করছে।
তারা রোগীদেরকে বিভিন্ন ক্লিনিকে নিয়ে গলাকাটা দাম নিচ্ছে। অনেকেই ভয়ে কিছু বলতে সাহস পায় না। এ ব্যাপারে হাসপাতালের তত্বাবধায়ক রথীন্দ্র চন্দ্র দেব জানান, ইতিমধ্যে আমরা দালালদের বিরুদ্ধে অভিযান করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com