বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে যুব উন্নয়নের তত্ত্বাবধানে এডিবির অর্থায়নে যুব মহিলাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১০দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রধান অতিথি থেকে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বানিয়াচং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সেলাই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল চৌধুরী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল। প্রশিক্ষণে প্রোগ্রাম কো-অডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বানিয়াচং যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার মহিউদ্দিন আগা খান। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দুইজন দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে ৩০জন যুব মহিলা ১০দিনব্যাপী হাতে কলমে সেলাই কাজের উপর প্রশিক্ষণ নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com