বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নগর সমন্বয় কমিটির সদস্যদের সাথে হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৯-২০ অর্থবছরের জন্য গঠনমুলক একটি বাজেট প্রনয়নের লক্ষে নগর সমন্বয় কমিটির সদস্যদের সাথে প্রাক-বাজেট মতবিনিময় করেছে হবিগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার সকালে পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। সভায় বক্তারা হবিগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ন নাগরিক সেবা সমুহের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন। হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা, মশক নিধন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা সহায়তা, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহন ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন সভায় অংশগ্রহনকারী সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ ও হিসাব রক্ষক মোঃ শাহীন মিয়া। টিএলসিসি’র সদস্য হিসেবে আলোচনায় অংশ নেন প্রফেসার মোঃ ইকরামুল ওয়াদুদ, ফনী ভূষন দাশ, মোঃ আব্দুল মোতালিব মমরাজ, মুকুল আচার্যী, ডাঃ অসিত রঞ্জন দাস, শংখ শুভ্র রায়, শান্তি রানী দাস, রেবা চৌধুরী, আইরিন আক্তার, ফরিদা আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com