বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় আমীর হুসেন ॥ সরকার বিরোধী যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে কৃষকলীগকে প্রতিরোধ গড়ে তুলতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে কৃষকলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টার বলেছেন, যে সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪১ বছর পূর্বে কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন তা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। কিন্তু সরকারের বিরুদ্ধে জামায়াত-বিএনপিসহ স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল শক্তি প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিটি নেতা-কর্মী ত্যাগের মাধ্যমে বানিয়াচং উপজেলায় কৃষকলীগকে শক্তিশালী করে সরকার বিরোধী যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল শনিবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা কৃষকলীগের আহবায়ক প্রিয়তোষ রঞ্জন দেবের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শামছুল হক ঠাকুর শেবুল ও মোস্তাকিম মিয়া, আওয়ামীলীগ নেতা সৈয়দ মুজাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সদস্য জুনেদুর রহমান খান, আফরোজ্জামান খান, তকদির মিয়া, মোতাব্বির মিয়া, ১নং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তাহের মিয়া, সাধারণ সম্পাদক নারায়ন দেব নাদু, ৪নং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইসরাফ আলী মেম্বার, ১৩ নং মন্দরী ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক হারুন মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com