মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সদর থানার দক্ষিণ দিকে ফলের দোকান উড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৬৮৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের থানার দক্ষিণ দিকে ফলের দোকান উড়িয়ে দিয়েছে একদল দুর্বৃত্ত। এ নিয়ে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গতকাল সোমবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। শুধু তাই নয়, দুর্বৃত্তরা ফল রাস্তায় ফেলে মোটর সাইকেল দিয়ে বিনষ্ট করে দিয়েছে। ওই এলাকার ব্যবসায়ী মজনু মিয়া, রাজু মিয়া, রাহিদ মিয়া জানান, তারা দীর্ঘদিন ধরে থানা দক্ষিণ ও পশ্চিম দিকে সড়কের পাশে ভ্যান গাড়ি দিয়ে ফল বিক্রি করে আসছে। গতকাল ওই সময় ২/৩ জন যুবক মোটর সাইকেল দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে এসে দাড়ায়। এক পর্যায়ে জোরপূর্বক তাদের লিচু, আম, কলা ইত্যাদি রাস্তায় ফেলে মোটর সাইকেল দিয়ে বিনষ্ট করে দেয় এবং কিছু ফল তারা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ব্যবসায়ীরা জানিয়েছে তাদেও প্রায় ১০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com