বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত

  • আপডেট টাইম সোমবার, ২০ মে, ২০১৯
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার চানপুর মহল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৭ জনকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনাটি ঘটে। আহতরা হল, ফজল মিয়া (৬০), তার স্ত্রী রহিমা বেগম (৫০), পুত্র আলমগীর মিয়া (২৫), নাতি শাহিদ রহমান (২) ও রিপা আক্তার (২৪)। আহত সূত্রে জানা যায়, ওই মহল্লার আলমগীর মিয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় লিটন মিয়ার। এক পর্যায়ে লিটন মিয়া, রোশেনা বেগম, রুহেনা বেগম, জয়ধন ও রুনু বিবিসহ তাদের স্বজনরা একত্রিত হয়ে আলমগীর মিয়াসহ তাদের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করা হয়। পরে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর আহত ফজল মিয়ার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com