বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দূর্জয় স্মৃতিসৌধের ফটকে সামনে মানসিক রোগীর না খেয়ে মানবেতর জীবন-যাপন

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের দূর্জয় স্মৃতিসৌধের ফটকে সামনে আমেনা (২৭) নামে এক মানসিক রোগী না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। তবে স্থানীরা জানিয়েছেন সন্ধ্যার পরই এক শ্রেনীর মানুষ নামে নরপশুরা তার উপর নানা ধরনের নির্যাতন চালায়। মাঝে-মাঝে তার চিৎকারে লোকজন এগিয়ে আসলেও কেউ কোন স্থায়ী ব্যবস্থা না নেয়ায় যেকোন সময় মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা মনে করেন প্রশাসন যদি বেওয়ারিশ আসেনা কে পূর্নবাস করে দেয় তাহলে হয়তো এমন টা ঘটবে না। গতকাল শনিবার দুপুরে ভ্যাপসা গরমে রাস্তা দিয়ে হেঠে যাবার পর এ দৃশ্য অবলোকন করেন। পরে আমেনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সে তার নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারে না।
স্থানীয় ফুট-পাতের ব্যবসায়ীরা জানান, সে এক সপ্তাহ ধরে এখানে এসেছে এবং না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে। কোন-কোন সময় তাকে গাছের লতা পাতা ও ময়লা খেতে দেখা যায়। সন্ধ্যার পরে কিছু বখাটে ও মাদকসেবীরা তার উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায়। এ ছাড়াও রাতে নিমতলা ও দূর্জয় স্মৃতিসৌধের এলাকা অনেকটা নির্জন হয়ে যায়। এতে করে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটতে পারে। তাই তাদের দাবী অতিবিলম্বে তাকে যথাযত পূর্নবাসন করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com