বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কন্ট্রাক্টর এসোসিয়েশন ও হবিগঞ্জ রিক্সা মালিক শ্রমিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার শায়েস্তানগরস্থ মরহুমের বাসভবনে দিনব্যাপী কোরআন খানী, মিলাদ মাহফিল, তাবারুক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন, এতিম শিশু, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মরহুমের আত্মীয় স্বজনসহ কয়েক হাজার রোজাদার মুসল্লী উপস্থিত ছিলেন। এরপূর্বে মরহুমের কবর জিয়ারত করা হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ মে ঢাকা পিজি হাসপাতালে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি ১০ বার পবিত্র হজ্জব্রত পালন করেন।
আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দৈনিক আজকের হবিগঞ্জের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব জি কে গউছের পিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com