বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধুকে নিয়ে সুবীর নন্দীর শেষ গান অবমুক্ত

  • আপডেট টাইম রবিবার, ১২ মে, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ সদ্য প্রয়াত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান গত মঙ্গলবার (৭ মে)। বুধবার (৮ মে) রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
সদ্যপ্রয়াত এই সংগীত শিল্পী মৃত্যুর একমাস আগেই বঙ্গবন্ধুর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে একটি গান গেয়েছিলেন। গানটি গত বুধবার প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন সুজন হাজং।
তার শেষ গানটি ছিল- ‘এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি।’
গত ৩০ মার্চ সুমন কল্যাণের সংগীতায়োজনে মগবাজারের স্টুডিও ডি স্টেশনে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি সুর করেছেন যাদু রিছিল। গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হয় গানটি।
সুজন জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয় দেশের ৮ শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা ছিল। তবে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।
প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চার দশকের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com