মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ব্যবসায়ী জলিল মিয়া আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৬৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী বাউসা গ্রামের বাউসা মোঃ জলিল মিয়া আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত মঙ্গলবার নবীগঞ্জ পৌর এলাকার ছালামতপুর গ্রামের নিজ বাসভবনে রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল বুধবার সকাল ১১টায় ছালামতপুর ব্র্যাক অফিস সংলগ্ন মাঠে মরহুমের ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় মরহুমের গ্রামের বাড়ি বাউসা ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে অংশগ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছালিক মিয়া, বাউসা গ্রামের বিশিষ্ট মুরুব্বী শাহ্ মছদ্দর আলী, মোঃ কাওছার আহমদ, মাওঃ মোশাহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, বাউসা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী মোঃ তৈয়ব উল্লাহ, সাবেক মোতাওয়াল্লী হাজী আব্দুল মোতালীব, উপজেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আলী হাছান লিটন, বাউসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তালুকদার জুবায়ের আহমদ শাহীন সহ বিভিন্ন রাজনৈতিক দল, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী, সামাজিক সংগঠন, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও এলাকার হাজারো মুসল্লীয়ান। জানাযার নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমেন ছোট ভাই মোঃ মাহিদ মিয়া ও মুহিত মিয়া। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম মোঃ জলিল দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ৪ পুত্র, ২কন্যা সন্তান, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com