বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

পুলিশ নারী কল্যাণ সমিতির বর্ষবরণ ও পিঠা উৎসব

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৫১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বর্ষবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সকালে ধুলিয়াখাল পুলিশ লাইনে এ উৎসবের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ কামরুল আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার। পুলিশ নারী কল্যাণ সমিতির সভাপনেত্রী পুলিশ সুপার পতœী তানিয়া আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদারের স্ত্রী রিতা রায় ও সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলামের পতœী উম্মে আফরিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য রিংকু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম, মোহনা টিভির জেলা প্রতিনিধি মোঃ ছানু মিয়া। এদিকে বর্ষবরণের আলোচনা শেষে পান্তা ইলিশ ও পিঠা উৎসবে যোগ দেনে আমন্ত্রিত অতিথিবৃন্দ। পিঠা উৎসবে পাটি শাপটা, ঝাল পাটি শাপটা, দুধ কলি, ভাপা পিঠা, নুনের সন্দেশ, চুই পিঠা, চিতল পিঠা, চিরুনি পিঠা, মিষ্টান্নসহ ২০/২৫ রকমের পিঠা স্থান পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com