বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ করগাঁও কোরআন শিক্ষা কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে বিনা মূল্যে খত্না কাজের উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১৯ এপ্রিল, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও শাহজালাল (রা:) জামে মসজিদে কোরআন শিক্ষা কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে খতনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার ১৪ এপ্রিল বাজ জোহর দ্বিতীয় প্রকল্প মক্তব ও গ্রামের খতনা (সুন্নত) কাজের উপযোগি কয়েকজন ছেলেকে ট্রাষ্টের পক্ষ থেকে বিনা মূল্যে খতনা করা হয়। এছাড়া ট্রাষ্টের পক্ষ থেকে প্রতিটি ছেলেকে একটি লুঙ্গি, একটি গেঞ্জি, একটি টুপি এবং যাবতীয় ঔষদ বিনা মূল্যে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ট্রাষ্টের নির্বাচিত সভাপতি মোঃ আনসার উদ্দিন আহমদ। পরিচালনা করেন মোঃ আব্দুল বারিক। উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন। অনুষ্টানের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ এমদাদুল হক মাসুম। স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের জেনারেল সেক্রেটারী মাওলানা সৈয়দ আমজদ আলী, মোঃ হারুনুর রশীদ, আলহাজ্ব মোহিবুর রহমান, মোঃ মধু মিয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, অর্থ সচিব নোমান চৌধুরী, মোঃ বুরহান উদ্দিন চৌধুরী, মোঃ তাহের মিয়া, মোঃ সাদিকুর রহামান, মসজিদেও সানী ইমাম মোঃ নুরুল ইসলাম প্রমূখ। অনুষ্টানের সমাপ্তি লগ্নে খত্নাকৃত ছেলেদের দ্রুত আরোগ্য ও উপস্থিত সকলের মঙ্গল ও দেশের কল্যান কামনা করে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আমজদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com