মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এডভোকেসি সভায় জেলা প্রশাসক মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০১৯
  • ৬৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেছেন, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন স্থানীয় সরকারসহ সমন্বিত উদ্যোগ। সরকারের পাশাপাশি স্থানীয় এবং বেসরকারীভাবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। বর্তমান সরকারের লক্ষ্যমাত্রা হচ্ছে এসডিজি অর্জন করা। জাতিসংঘসহ সারা বিশ্ব আজ এসডিজি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। বাংলাদেশ ইতিমধ্যে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক সফলতা অর্জন করেছে। তিনি গতকাল জেলা প্রশাসনের আয়োজনে ইএসএআইডি’র অর্থায়নে মা-মনি এমএনসিএস প্রকল্পের মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এডভোকেসি সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন। জেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ সফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সুমন কুমার বসাক, আধুনিক জেলা সদর হাসপাতালে তত্ত্বাধায়ক ডাঃ রতীন্দ্র চন্দ্র দেব, সেইভ দা চিলড্রেন এর ডাঃ যতন ভৌমিক প্রমুখ। সভায় হবিগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিবেদন উপস্থাপন করে ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com