মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সুলতানশী হাবিলীর পীরজাদা আউলিয়া মিয়ার ইন্তেকাল ॥ শোক ॥ আজ সকাল ১১ টায় জানাযা

  • আপডেট টাইম রবিবার, ৫ মে, ২০১৯
  • ৯৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক সুলতানশী হাবেলীর বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ ও আওলাদে রাসুল পীরে ক্বামেল সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে আউলিয়া মিয়া সাহেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গতকাল শনিবার ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ এ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনক কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৩ ছেলে, স্ত্রী, আত্মীয়-স্বজনসহ লক্ষাধিক ভক্তবৃন্দ রেখে গেছেন। সৈয়দ হাসান ইমামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর ভক্তবৃন্দ ও সাহিত্য সমাজের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এ সময় সুলতানশী হাবেলীতে মানুষের ভীড় জমে। সৈয়দ হাসান ইমামের নামাজে জানাজা আজ রবিবার বেলা ১১টায় সুলতানশী হাবেলীর মাঠে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিকে তাঁর নামাজে জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী অনেক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি বহু গ্রন্থ রচনা করেছেন। তিনি হবিগঞ্জ সাহিত্য পরিষদ সভাপতি ও সিপাহসালার সাইয়্যেদ নাসিরউদ্দিন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নিয়মিত মাসিক মদিনা, মাসিক তরজুমানসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখতেন। তার রচিত গ্রন্থগুলোর মধ্যে দ্বীনহীন রচনাবলী, তরফের ইতিবৃত্ত, মহরম পরিচিতি, শানে পাঞ্জাতন ও ডুব দাও সখা সত্য সিন্ধু জলে উল্লেখযোগ্য। সৈয়দ হাসান ইমাম হোসাইনী (রঃ) এর জন্ম ঃ ১৩৪৩ বাংলা সনের ২৩ শে অগ্রাহয়ণ। তাঁর পিতা মরহুম সৈয়দ গোলাম মোস্তফা হোসাইনী চিশতি (রঃ) একজন ইংরেজী, আরবী, উর্দু ও ফারসী ভাষায় উচ্চ শিক্ষিত আলেম ছিলেন। সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি (রঃ) ১৯৫৬ ইং সনে বাংলা, আরবী-ফারসী, উর্দু ও ইংরেজী ভাষায় উচ্চ শিক্ষা লাভ করে পান্ডিত্য অর্জন করেন। উনার পিতার রেখে যাওয়া হাজারো কিতাবের একটি লাইব্রেরী প্রাপ্ত হন। ১৯৫৬ ইং সন থেকে জীবনের অন্তিমকাল অবধী আরবী, উর্দু, ফারসী ও ইংরেজী ভাষায় ইসলাম ধর্মীয় জটিল তত্ত্বসমূহের গবেষণার কাজ চালিয়ে গেছেন। বাংলা-ইংরেজী, আরবী-উর্দু ও ফারসী ভাষায় তিনি একজন সুপন্ডিত ছিলেন। এ পর্যন্ত উনার লিখা বই গুলো হচ্ছে ঃ ১. তরফের ইতিকথা (যা ইসলামি বিশ্বকোষে অর্ন্তভূক্ত হয়েছে)। ২. শানে পাঞ্জাতন ৩. মহররম পরিচিতি ৪. ইশকে রাছুল ৫. ডুব দাও সখা সত্য সিন্ধু জলে ৬. ইসলামের দৃষ্টিতে বায়ত তরিকা ও চিল্লা প্রসঙ্গ ৭. ইসলামের আলো নামাজ প্রসঙ্গ ৮. সৈয়দ হাসান ইমাম হোসাইনী চিশতি রচনা সমগ্র ৯. কদমবুচি প্রসঙ্গ ১০. মুআদ্দাত আল কোরবা ১১. আউলিয়া কিরামের ওসীলা ফজিলত ও মর্যাদা। তাঁর প্রতিষ্ঠিত মহাকবি সৈয়দ সুলতান সাহিত্য ও গবেষণা পরিষদ থেকে অনেকগুলো স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
এদিকে সুলতানশী হাবিলীর পীরজাদা সৈয়দ হাসান ইমাম হোসাইনি চিশতী ওরফে আউলিয়া মিয়া সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জিকে গউছ, পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, জেলা সাংবাদিক ফোরাম এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাউছার আহমেদ প্রমূখ।
নেতৃবৃন্দ সংবাদপত্রে প্রদত্ত যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com