বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এক ব্যক্তিকে হত্যার হুমকী বাউশা ইউপি’র তোফায়েল মেম্বারের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৮১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার বদরদী গ্রামের আইয়ূব আলী নামে এক ব্যক্তিকে হত্যার হুমকীর অভিযোগ এনে ইউপি মেম্বার তোফায়েল মিয়া (৩০)সহ ২ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ইউপি মেম্বার তোফায়েল মিয়া টিপসই জাল করে রুহিনী সরকার নামে এক ব্যক্তির বয়স্ক ভাতার টাকা আত্মসাত করেন। এ ঘটনাটি রুহিনী সরকার মামলার বাদী আয়ূব আলী এলাকার মুরুব্বীদের জানালে তোফায়েল মেম্বার টাকা ফেরত দিতে বাধ্য হন। এতে আয়ূব আলী বলিষ্ট ভূমিকা রাখায় তোফায়েল তার প্রতি ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং সুযোগ পেলে আয়ূব আলীকে হত্যা করে লাশ গুম করার হুমকী প্রদান করেন মেম্বার তোফায়েল। এছ্ড়াা বিভিন্ন মামলায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ করা, বাড়িঘরে অগ্নি সংযোগ, নিজের ঘরে আগুন দিয়ে মিথ্যা মামলায় জড়ানোসহ বিভিন্ন ভাবে হয়রানী করা, স্কুলগামী ছেলে-মেয়েদের হত্যার হুমকী প্রদান করেন মেম্বার তোফায়েল। এর পর থেকে তোফায়েল মেম্বার ও মামলার অভিযুক্ত একই গ্রামের বাদশা মিয়া ধারালো অস্ত্র নিয়ে রাতে বাদীর বাড়ির আশপাশে ঘুরাফেরা করতে থাকে।
মামলায় উল্লেখ করা হয়, গত ১ মে বিকেলে আইয়ূব আলী রসুলগঞ্জ বাজারের উদ্দেশ্যে বাড়ির দিকে রওয়ানা দেন। ৪টার দিকে তোফায়েল মেম্বারের বাড়ির সামনে আসামাত্র তোফায়েল মেম্বার ও তার সহযোগি বাদশা মিয়া দেশীয় অস্ত্র নিয়ে তাকে আক্রমণের চেষ্টা করে। এ সময় আইয়ূব আলীর চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com