বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুবীর নন্দীর শারিরীক অবস্থার উন্নতি নিয়ন্ত্রণে এসেছে জ্বর ॥ কাজ করছে ব্রেণ

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা সুবীর নন্দীর শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসার সার্বিক সমন্বয় কাজে নিয়োজিত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। শুক্রবার এ প্রতিবেদককে বলেন, তার মেয়ে ফাল্গুনী নন্দী জানিয়েছেন তিনি চোখ মেলেছেন। তাকে দেখে কান্না করেছেন। তার জ্বর নিয়ন্ত্রণে এসেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সুবীরের মস্তিস্কের কাজ করা নিয়ে আমরা ভীষণ টেনশনে ছিলাম। কিন্তু আজকে (গতকাল) জানলাম তার ব্রেন আস্তে আস্তে কাজ করছে। চোখ মেলেছেন। পরিচিতজনদের চিনতে পারছেন। কান্নাকাটি করছেন। তারমানে সুবীরের আবেগ-অনুভূতি কাজ করছে। এসব খুব ইতিবাচক খবর। তিনি জানান, ১৮ দিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন থাকার সময় গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয় সুবীর নন্দীকে। সেদিন বিকেলেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বরেণ্য এই শিল্পীর চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com