বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে মাকে মারধোরের অভিযোগে পুত্র গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৮০৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা ছেলেকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রাম থেকে জহুর আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম।
মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে আটক করা হয়।
জানা যায়, শ্রীমঙ্গলে ছুকেরা বেগম নামে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তারই ছেলে। বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় আহতাবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলগাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন। এ সময় তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন থাকায় দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ছুকেরা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। তার বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে। এই জমি বড় ছেলে জহুর আলী তাকে দিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে তাকে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার মেরে আহত করেছে। সামাজিক লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলিনি।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুনরায় সে জমি তার নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে সে একটি কাটা বাঁশ দিয়ে পিটিয়ে আমাকে মেরে আহত করে। অনেকের পরামর্শে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। হাতে ও বুকে সেলাই দেওয়া হয়েছে।
এদিকে ঘটনার পর প্রতিবেশী ব্যবসায়ী মোঃ মকসুদ আলী তাকে আহতাবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি জানান, তার ছেলেমেয়েরা তার ভরণপোষণ করে না। তিনি বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com