বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

গভট্ হাইস্কুলের প্রয়াত শিক্ষক মোস্তফা কামালের স্ত্রীর ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৫১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মোস্তফা কামালের সহধর্মিণী জেবুন্নেছা কামাল (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত মঙ্গলবার (১ মে) আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৭ মেয়ে, ১ ছেলে, নাতি-নাতনিসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার হবিগঞ্জ শহরের পৌরসভা বাজার জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৯টায় ১ম ও সাড়ে ৯টায় ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মাধবপুর উপজেলার কাশিমপুরে ৩য় নামাজে জানাজা শেষে জেবুন্নেছা কামালকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন মরহুমার একমাত্র ছেলে বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক কামরুজ্জামান খান ইমরান। এদিকে, দৈনিক প্রভাকরের সম্পাদক আব্দুল হালীমের শ্বাশুড়ি জেবুন্নেছা কামালের মৃত্যুতে গভীর শোকাহত হয়েছে প্রভাকর পরিবার। পত্রিকাটির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মুরাদ কর্তৃক প্রেরিত বার্তায় এ শোক জানানো হয়। শোকবার্তায় মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com