বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শ্রীমঙ্গলে সম্পত্তির লোভে বৃদ্ধা মাকে রক্তাক্ত করেছে পাষণ্ড ছেলে

  • আপডেট টাইম শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ৫৯৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, মৌলভীবাজার থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সম্পত্তির লোভে বৃদ্ধা মা ছুকেরা খাতুন (৭০) কে মেরে রক্তাক্ত করেছে পাষণ্ড ছেলে জহুর আলী (৪৫)। বৃহস্পতিবার ২ মে সকাল ১১টার দিকে উপজেলার সিন্দুর খাঁন ইউনিয়নের গুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ছুকেরা খাতুন জানান, দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। তাঁর পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে। এই জমি বড় ছেলে জহুর আলীকে দিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার তাকে মেরেছে বলেও জানানি তিনি।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে পুনরায় ওই জমি তার নামে দিয়ে দেওয়ার জন্য চাপ দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করায় সে একটি কাটা বাঁশ দিয়ে আমাকে মেরে আহত করে।
এদিকে ঘটনার পর প্রতিবেশীরা আহত ছুকেরা খাতুনকে উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় নিয়ে যান।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, গুলগাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন থানায় অভিযোগ নিয়ে আসেন। তাঁর হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com