বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

১৪ বছর জেল খাটার পর নিজ দেশে ফিরল ৩ ভারতীয় নাগরিক

  • আপডেট টাইম বুধবার, ১ মে, ২০১৯
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অস্ত্রসহ ধরা পড়া ভারতীয় ৩ নাগরিক ১৪ বছর জেল খাটার পর নিজ দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার বাল্লা চেকপোস্ট দিয়ে তাদের ভারত ফিরিয়ে দেওয়া হয়।
তিন ভারতীয় নাগরিক হলেন-ত্রিপুরা রাজ্যের ধলাই মহুকুমার ভুক্কুক দেব বর্মা, মানজাক দেব বর্মা ও টেক্কেক দেব বর্মা।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ বছর আগে বাংলাদেশে অনুপ্রবেশ করে চুনারুঘাটে অস্ত্রসহ ধরা পরে ৬ ভারতীয় নাগরিক। তারা সবাই ছিলেন ত্রিপুরারা বিচ্ছিন্নতাবাদী গ্র“পের সক্রিয় সদস্য। অবৈধভাবে অনুপ্রবেশ ও অস্ত্র বহনের অপরাধে তাদের বিরুদ্ধে চুনারুঘাট থানা অস্ত্র আইনে একটি মামলা দায়ের হলে আদালত ৬ আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দেন। এর মধ্যে গেলো একমাস আগে দুই জনকে ভারতে ফেরত পাঠানো হয়। দেড় বছর আগে আরেকজনকে ঢাকা ভারতীয় দূতাবাসের মাধ্যমে ফেরত পাঠানো হয়।
গতকাল মঙ্গলবার বাকী তিনজনকে সব আনুষ্ঠানিকতা শেষ করে বাল্লা চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেয়। একই সময়ে দুই মাস আগে ভারতে আটক বাংলাদেশি নাগরিক চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রঞ্জন খানকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। রঞ্জন দুই মাস আগে ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলায় চুরির ঘটনায় গ্রেফতার হয়ে কারাভোগ করে কয়েকদিন আগে মুক্তি পায়। বিএসএফ রঞ্জনকে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বলেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ-বিজিবি ও বিএসএফ মিলে উভয় দেশর নাগরিকদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com