রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীগঞ্জের এমসি কলেজের নিখোঁজ শিক্ষার্থী অনিকের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৭১৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী নবীগঞ্জের আকিকুর রহমান অনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টায় পিয়াইন নদীর জিরো পয়েন্টে স্থানীয় লোকজন অনিকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। নিহত অনিক নবীগঞ্জের রাধারপুর গ্রামের ধলা মিয়ার পুত্র ও সিলেট এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। বর্তমানে তারা সিলেটের আম্বরখানা বনশ্রী এলাকায় বসবাস করছেন।
উল্লেখ্য, গত শুক্রবার অনিকসহ তার ৮ বন্ধু পর্যটন এলাকা জাফলং ঘুরতে গিয়েছিলেন। এদের মধ্যে অনিকসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অনিক পানিতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস দল খোজাঁখুজিঁ করেও ওই দিন তার সন্ধান পায়নি। অনিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল। তিনি জানান, জাফলংয়ের পিয়াইনের জিরো পয়েন্টে এলাকার লোকজন শনিবার সকাল সাড়ে ১১টায় নিখোঁজ শিক্ষার্থী অনিকের লাশ পানিতে ভাসমান দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com