বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন মেম্বার আঃ শহীদের আম্মা আর নেই ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরতলীর রাজাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক প্রাক্তন মেম্বার আব্দুস শহীদ এর আম্মা আলেকজান বিবি গতকাল শনিবার ভোর ৩ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়ে, নাতী, নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে তিনি নাতী-নাতনিদের সাথে খোশগল্পকালে হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে জ্ঞান শুন্য হয়ে বিছানায় পড়ে যান। তাৎক্ষনিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৩ টার দিকে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল শনিবার বেলা ১.৫০ ঘটিকায় গ্রামের মসজিদ প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্টিত হয়। জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এদিকে প্রাক্তন মেম্বার আব্দুস শহীদের আম্মা এবং পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালামের বড় চাচী আলেকজান বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, হিরা মিয়া গালর্স স্কুলের প্রধান শিক্ষক (অবঃ) এটিএম বশির আহমদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, জাসদ সেক্রেটারী মাসুদ আহমদ, বাসদ নেতা চৌধুরী ফয়সল শোয়েব, আনসার উদ্দিন, সাহেব আলী, কাউন্সিলর আব্দুস ছালাম, কাউন্সিলর কবির মিয়া প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com