বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের একডজন মামলার পলাতক আসামী শফিক গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কুখ্যাত ডাকাত ও একডজন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি শফিক আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাতে চুনারুঘাট থানার এসআই শেখ আলী আজহার ও এএসআই আব্দুল বাতেন সহ সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রানীগাও ইউনিয়নের জীবধরছড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত শফিক আলী কে গ্রেপ্তার করেন। সে ওই এলাকার মৃত নজীর আলীর পুত্র। চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান সত্যতা স্বীকার করে জানান, ডাকাত শফিক আলীর বিরুদ্ধে ৭ টা জিআর মামলা ও ৩ বন মামলা সহ প্রায় একডজন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com