বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর হাসপাতালে লাশ রেখে স্বজনদের পলায়ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৬২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে শাহিদা আক্তার (১৮) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ রেখে পালিয়েছে স্বজনরা। এ নিয়ে তীব্র সন্দেহের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার দুপুরে ওই ছাত্রীর মরদেহ সদর হাসপাতালে রেখে সাথে আসা স্বজনরা পালিয়ে যায়। পরে সদর থানার এসআই ইদ্রিস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে পৌছে লাশেল সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করে। নিহত শাহিদা বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের লোকমান মিয়ার কন্যা।
এ ব্যাপারে হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন রায় বলেন, রোগী শাহিদাকে হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গেই তার স্বজনরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। পরে পুলিশকে ঘটনা জানালে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শাহিদার বোন জহুরা আক্তার বলেন, বৈশাখীর ধান তোলার কাজ থাকায় বাড়িতে এসেছি। কাজ শেষে হাসপাতালে আসব। মৃত্যুর কারন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এ নিয়ে সন্দেহের তীর আরও ঘনভুত হচ্ছে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে অতিক্তি বিষপানের কারনে তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com