সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

শায়েস্তানগর থেকে নকল সোনা কারবারির গডফাদার গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৫০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে সিএনজি স্ট্যান্ড থেকে নকল সোনা কারবারির গডফাদার আব্দুল করিম (৩৫) কে ইয়াবাসহ আটক করেছে সদর থানা পুলিশ। তখন তার অন্যতম দুই সহযোগী পালিয়ে যায়। গতাকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানার এসআই পলাশ চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার রিনা বেগমের চা-য়ের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। সে শায়েস্তানগর চিড়িয়াখানা রোড এলাকার বাসিন্দা মৃত জৈন উল্লার পুত্র।
পুলিশ জানায়, করিম ও খালেক দীর্ঘদিন ধরে ওই এলাকায় তাদের দল-বল নিয়ে নকল সোনাকে আসল সোনা হিসেবে গ্রামগঞ্জ থেকে আসা মানুষের কাছে বিক্রি করে আসছে। এ ছাড়াও রিনা বেগমের চা-য়ের দোকানে বসে তারা গাজাঁ ও ইয়াবা কৌশলে বিক্রি করছে। এতে এলাকার যুব সমাজ ধংস হচ্ছে। বিষয়টি এলাকাবাসী পুলিশকে অবগত করলে পুলিশ অভিযান চালায়। তাছাড়া খালেক ও ছাহেব আলী, জাহাঙ্গীর সিরাজ ও করিমের বিরুদ্ধে নকল সোনা, মাদক ব্যবসা, চুরি ছিনতাইসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com