মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় পুলিশের হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া আসামীকে ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সুবিদপুর গ্রামের বাসিন্দা রুবেল চৌধুরী একাধিক মামলার আসামী। গত শনিবার (১৪ মার্চ) তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরানো হয়। পরে তাকে পুলিশ গাড়িতে তোলার সময় তিনি কৌশলে এএসআই আব্দুল হাকিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশ তাকে ধরতে অভিযান শুরু করে। গতকাল রোববার (১৫ মার্চ) নাছিরনগর থানা পুলিশের সহযোগিতায় লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কাউছার ও প্রণয় কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার ধরমন্ডল গ্রাম থেকে রুবেল চৌধুরীকে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। দ্রুত অভিযান ও নজরদারির মাধ্যমে পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com