সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঈদুল ফিতর উপলক্ষে নবীগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যার রেজি নাম্বার ২৫৬। নিজেদের জমাকৃত অর্থ যথা সময়ে পেয়ে খুশি সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির শ্রমিকেরা। ১৫ মার্চ বিকালে নবীগঞ্জ শহিদ মিনার সংলগ্ন সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে ৯১ জনকে প্রায় ৩ হাজার টাকা করে দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস ছোবহান, সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির সভাপতি, মাওলানা রফি উদ্দিন, সহ-সভাপতি বজন রায়, বাবুল মিয়া, শেফু মিয়া, সাধারণ সম্পাদক হাদিস আলী, সাংগঠনিক সম্পাদক সোহাদ মিয়া ও নবিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ মিয়া, অর্থ সম্পাদক আফতাব আহমেদ, প্রচার সম্পাদক আকবর আলী, দপ্তর সম্পদ ইমন মিয়া ও রিদয় আহমেদ, সদস্য মিশু মিয়া, শামসু মিয়া, মইনুল মিয়া, জিল্লুর খান, নওশাদ মিয়া, জলিল মিয়া।
এই প্রথম শ্রমিকদের জমাকৃত টাকা মালিক ও শ্রমিকদের মধ্যে বিতরণ করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নবীগঞ্জ সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতি লিমিটেড।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com