সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের প্রাণকেন্দ্র তিনকোনা পুকুরপাড়ে পৌরসভা নির্মিত ওয়ার্কওয়ে দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে। এক সময় যেখানে মানুষ অবসর সময় কাটাতে ভিড় করতেন, বর্তমানে সেখানে নোংরা পরিবেশ, মাদকসেবীদের উৎপাত ও নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ যেতে অনীহা প্রকাশ করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের হাঁটা-চলার জন্য কয়েক বছর আগে পৌরসভা তিনকোনা পুকুরপাড়ে একটি ওয়ার্কওয়ে নির্মাণ করে। শুরুতে এলাকাটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এর তদারকি কমে যায়। বর্তমানে ওয়ার্কওয়ের বিভিন্ন স্থানে ভাঙাচোরা অবস্থা, ঝোপঝাড় এবং ময়লা-আবর্জনার স্তূপ চোখে পড়ে। অভিযোগ রয়েছে, আশপাশের কিছু ব্যবসায়ী নিয়মিতভাবে পুকুরপাড় ও ওয়ার্কওয়ের পাশে ময়লা-আবর্জনা ফেলছেন। এতে করে পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। ফলে সেখানে হাঁটতে বা বসে সময় কাটাতে যাওয়া মানুষজন চরম অস্বস্তির মধ্যে পড়ছেন। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা নামলেই তিনকোনা পুকুরপাড়ের পরিবেশ আরও খারাপ হয়ে যায়। তখন ওয়ার্কওয়ের বিভিন্ন কোণে জড়ো হয় মাদকসেবীরা। তারা প্রকাশ্যেই মাদক সেবন করে এবং অনেক সময় উচ্চস্বরে হৈচৈ করায় সাধারণ মানুষ আতঙ্কে সেখানে যেতে চান না।
বিশেষ করে নারী ও শিশুদের জন্য পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে উঠেছে। পরিবার নিয়ে একটু স্বস্তির সময় কাটানোর আশায় অনেকেই পুকুরপাড়ে গেলেও মাদকসেবীদের উপস্থিতি ও নোংরা পরিবেশ দেখে দ্রুত সেখান থেকে চলে যেতে বাধ্য হন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “তিনকোনা পুকুরপাড় শহরের খুব গুরুত্বপূর্ণ একটি স্থান। যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হতো, তাহলে এটি একটি সুন্দর বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারত। কিন্তু এখন এটি প্রায় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।”
তাদের মতে, পৌরসভা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ালে পরিস্থিতির উন্নতি সম্ভব। এ বিষয়ে সচেতন মহলের দাবি, দ্রুত তিনকোনা পুকুরপাড়ের ওয়ার্কওয়ের সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদকসেবীদের উৎপাত বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। তা না হলে শহরের গুরুত্বপূর্ণ এই স্থানটি ধীরে ধীরে জনসাধারণের ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com