বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের নাম ফলক ভেঙে ফেলা ও তারাবির নামাজকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দেওয়ায় গতকাল রবিবার (১৫ মার্চ) বিকেলে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার (১৫ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম স্বাক্ষরিত এক আদেশে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। আলহানি নাম পরিবর্তন করে একটি পক্ষ মসজিদটিকে সোনার মদীনা মসজিদ হিসাবে নামকরণ করতে চাইলে উত্তেজনা তৈরী হয়। উপজেলা প্রশাসন থেকে জারি করা আদেশে বলা হয়, মসজিদের নাম পরিবর্তন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় যে কোনো সময় বড় ধরনের দাঙ্গা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। এ কারণে জনশৃঙ্খলা রক্ষায় উত্তরবরগ আলহানি কেন্দ্রীয় জামে মসজিদের চতুর্সীমার ২০০ গজ এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ অনুযায়ী, উক্ত এলাকায় পাঁচ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং, অস্ত্র বহনসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে মসজিদের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখে তালাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে আদেশে জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিন বিন কাশেম রাত ১১ টা ৫ মিনিটে কালবেলাকে জানান, জগদিশপুর ইউনিয়নের উত্তরবরগ গ্রামের জামে মসজিদকে কেন্দ্র করে গ্রামের লোকজন দুইদলে বিভক্ত হয়ে পড়েছে। কিছুদিন পূর্বে একপক্ষ মসজিদের নামের ফলক ভেঙ্গে ফলেছে। এই রমজান মাসে তারাবির নামাজ খতমে তারাবি হবে নাকি সুরা তারাবি হবে এই নিয়েও উত্তেজনা সৃষ্টি দেখা দেয়। গতকাল রবিবার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের আশংকা দেখা দিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মাধবপুর থানার অফিসার ইনচার্জের উপস্থিতিতে বিকেলে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করে মসজিদটি তালা বদ্ধ করে দিয়েছি। রোজার পরে এলাকাবাসীকে নিয়ে বসে সুষ্ঠু সমাধানের পর মসজিদটি খুলে দেওয়া হবে বলে তিনি জানান। জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে অবহিত করতে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এলাকায় মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com