বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজারে স্টার ফিউচার ক্যাডেট স্কুলে দিন ব্যাপী চিকিৎসা সেবার উদ্বোধন করেন মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার স্টার ফিউচার কে জি এন্ড হাই ক্যাডেট স্কুলে ছাত্র/ছাত্রীদের উদ্যোগে অসহায়, গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। প্রেরণা মানব কল্যাণ সংস্থা আয়োজিত চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করেন দেওয়ান শাহ-নওয়াজ মিলাদ গাজী এমপি। সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন (ছোবা) মিয়ার সভাপতিত্বে, স্টার ফিউচার কে জি এন্ড হাই ক্যাডেট স্কুলে ছাত্র রবিউল হোসেন রবির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আওয়ামীলীগ নেতা মোঃ আঃ খালিক, মোঃ মুজিবুর রহমান, আঃ নুর, ছাত্রলীগ নেতা সাঈদ আজমল। শুভেচ্ছা বক্তব্য রাখেন আঃ রশিদ চৌধুরী, ক্যাডেট স্কুলের ছাত্র মামুন খাঁন, মাসুদ শিকদার, জোবায়ের হুসেন, মোবাশ্বির।
বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর মোঃ সোয়েব আহমদ ও ইনাতগঞ্জ পুলিশ ফাড়িঁর ইনচার্জ সামসুদ্দিন খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নাতির মিয়া, সুরেন দাশ, মোঃ আনহার মিয়া, শেখ নাছির মিয়া, ছাদিক মিয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানান ক্যাডেট স্কুলের ছাত্র/ছাত্রীসহ অধ্যক্ষ ফরিদ আহমদ শিকদার, সহকারী অধ্যক্ষ রতনা বেগম, সহকারী শিক্ষক রুমান মিয়া, সহকারী শিক্ষিকা রুবি আক্তার, শামিমা আক্তার, সুলতানা বেগম, সুমি বেগম, তখমিনা বেগম, শিফা বেগম, নাদিয়া আক্তার, নোফা বেগম প্রমূখ। এতে প্রায় ১৫০ জন রোগীকে বিনা মূল্যে সেবা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ছাত্র/ছাত্রীদের আর্থিক সহযোগীতায় দিনব্যাপি চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com