বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের মৃত্যুদাবি পরিশোধ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯
  • ৫৪৮ বা পড়া হয়েছে
SONY DSC

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নিহত সদস্যদের মৃত্যুদাবি পরিশোধ করা হয়েছে। গতকাল নিহতের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির টাকা হস্তান্তর করা হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি ইয়াদুল হোসেন লুদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজীব আলী, জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দাল মিয়া, যুগ্ম সম্পাদক জহির উদ্দিন শিকদার, সহ-সম্পাদক জুয়েল আহমদ বেনু, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, জগদীশপুর আঞ্চলিক কমিটির সভাপতি আশ্রাফ উদ্দিন, মাধবপুর আঞ্চলিক কমিটির সভাপতি বাদল মিয়া, নবীগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি রায়হান মিয়া। বক্তব্য রাখেন ইব্রাহিম আলী, খয়ের মিয়া, তপু মিয়া, জাকির হোসেন। অনুষ্ঠানে নিহত ১১ শ্রমিকের পরিবারের হাতে মৃত্যুদাবির ২ লাখ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com