মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে কৃষক হত্যা মামলায় ৬ ঘাতকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৮৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে কৃষক তোতন মিয়া হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন ও ১৪ জনকে খালাস দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাছিম রেজা এ রায় দেন।
দণ্ডিতরা হলেন, উপজেলার জলসুখা শংকমোহন গ্রামের সফর আলীর ছেলে মোশাহিদ মিয়া, সামছুল হকের ছেলে মোহন মিয়া, বাগহাটি গ্রামের আলম মৌলার ছেলে জিয়াউর রহমান, আটপাড়া গ্রামের রহমান উল্লাহর ছেলে ওয়াহাব উল্লাহ, মধ্যপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে চান মিয়া ও মির্কা গ্রামের মিলন মিয়ার ছেলে দিলু মিয়া। রায়ের সময়ে মোশাহিদ মিয়া ও জিয়াউর রহমান উপস্থিত ছিল। বাকী চার আসামি পলাতক রয়েছেন। এছাড়া ১৪ জনকে খালাস প্রদান করা হয়।
হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর আল আমিন হোসেন বলেন, উপজেলার জলসুখা শংকরমোহন গ্রামের আব্দুল মজিদের ছেলে নিহত কৃষক তোতন মিয়া আসাম মোশাহিদ মিয়ার জলমহালে বাবুর্চির কাজ করতেন। তাদের মধ্যে বিরোধ থাকায় ২০০৫ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় তোতনকে ডেকে নিয়ে জলমহালের পাশের ক্ষেতে জবাই করে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা আক্তার বাদী হয়ে ২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে তৎকালীন আজমিরীগঞ্জ থানার ওসি শ্যামল কান্তি বড়ুয়া ২০০৬ সালের ১৯ মার্চ ২০ জনকেই আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ২৬ স্বাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেয়া হয়। এতে ছয়জনকে যাবজ্জীবন ও অপরাধে সম্পৃক্ততা না থাকায় বাকীদের খালাস দেয়া হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডডেভোকেট আব্দুল আহাদ ফারুক বলেন, রায়ে বাদী পক্ষ খুশি হয়েছে। তবে কয়েকজন আসামি খালাস পাওয়ায় কিছুটা হতাশ। এ বিষয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপ নিবেন। এদিকে আসামী পক্ষ জানায়, তারা এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com