বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আতুকুড়া হযরত শাহপরাণ সুন্নী যুব সংঘের সুন্নী মহাসম্মেলন অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৫৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া হযরত শাহপরান সুন্নী যুব সংঘের উদ্যোগে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বি-বাড়িয়ার মুফ্তী গিয়াছ উদ্দিন আত্ব-তাহেরী। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদী, মাওলানা শাহ্ নুর আলম মুজাহিদী প্রমূখ। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার নূরুল হক আখনজী। এছাড়াও স্থানীয় আলেম ওলামাগণ বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ সজিব আলী। সম্মেলনে ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল নামে। সম্মেলনে মুফ্তী গিয়াছ উদ্দিন আত্ব-তাহেরী বলেন-বাংলা নববর্ষ মুসমান কোন ধর্মী অনুষ্ঠান বা সংস্কৃতি হতে পারে না। যদি মুসমানগন বিশ^াস করে এ দিনটি উদযাপন করেন হাসতে হাসতে তাদের ইমান যাবে। তিনি বলেন-বাংলা নববর্ষ মুসমান সংস্কৃতি নয়। তাই বাংলা নববর্ষ অনুষ্ঠান মুসলমানদের না যাওয়া, বা না পালন করাই উত্তম। তিনি ভারতীয় স্টার জলসা, জি বাংলা চ্যানেলকে উদ্দেশ্য করে বলেন-২টি চ্যানেলের সিরিয়াল স্বামী স্ত্রীসহ পারিবারিক কলহ ছড়াচ্ছে। তিনি ওই ২টিসহ ভারতীয় চ্যানেলগুলো বর্জন করা জন্য তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন-মদ, গাঁজা, ইয়াবাসহ অন্যান্য মাদক সমাজকে ধ্বংশ করে দিচ্ছে। মাদক পরিবার ও সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করছে। যুবকদের মাদক পরিহাত করতে হবে। মাদকদ্রব্য পরিহার করলে সমাজে শান্তি বিরাজ করবে। যারা মাদক সেবন করেন তারা কখন জান্নাত পাবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com