বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নাতির জন্ম দিলেন ৬১ বছরের নারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় সারোগেট মাদার হিসেবে ৬১ বছর বয়সে নিজের নাতিকে জন্ম দিলেন ইলেজ নামের এক নারী। তার সমকামী ছেলে ম্যাথিউ ইলেজ এবং তার সঙ্গী ইলিয়ট ডঘের্টি একটি সন্তান নিতে চাইলে তাদেরকে সহযোগিতা করতে নিজের গর্ভে তাদের সন্তান ধারণ করতে নিজেই প্রস্তাব দেন তিনি। কেইটিভি-নিউজের বরাতে করা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউকে ইনডিপেন্ডেন্ট।
দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর, নেব্রাস্কা মেডিকেল সেন্টারের ওমাহা বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা মিস ইলেজের শরীরে ভ্রুণ প্রতিস্থাপন করেন। ম্যাথিউ ইলেজের শুক্রাণু এবং ইলিয়ট ডঘের্টির বোন লেয়া ইরিবের কাছ থেকে নেয়া ডিম্বাণু ব্যবহার করে ভিট্রো সার্টিসন (আইভিএফ) পদ্ধতিতে ভ্রূণটি তৈরি করা হয়েছিল। নির্দিষ্ট সময়ের কয়েক সপ্তাহ আগেই গত সপ্তাহে ইলেজ শিশুটির জন্ম দেন। শিশুটি সুস্থ ছিল। তার ওজন ছিল ৫ পাউন্ড, ১৩ আউন্স। শিশুটির নামকরণ করা হয় উমা লুইস নামে। এ বিষয়ে শিশুটির পিতা ইলেজ বলেন, ‘আপনি যখন সমকামী এবং বিয়ে করেন এবং একটি বাচ্চা পেতে চান, তখন আপনাকে বিশেষভাবে পরিবার তৈরি করতে হবে, এর জন্য সৃজনশীল, অন্যান্য উপায় চিন্তা করতে হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা সবার কাছে কৃতজ্ঞ। উমা ও তার দাদী দু’জনেই এখানে সুস্থ আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com