সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

নবীগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রাসরণ সেমিনার ও মেলার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৫৫০ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত দুইদিন ব্যাপি নবীগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি ও সম্প্রাসরন সেমিনার ও মেলার উদ্বোধন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ- বিন হাসানের সভাপতিত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ জে কে সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে মেলার উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলমের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু অধিকারী রিন্টু, উপজেলা মাধ্যমিক অফিসার সাদেক হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ আসাদ, নবীগঞ্জ সরকারী জে কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। স্বাগত বক্তব্য রাখেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ আব্দুল মতিন সরকার, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সলিল বরন দাশ, মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক রেজাউল করিম প্রমুখ।
সেমিনারে বিভিন্ন উন্নত চুলা, সোলার ফটোভোল্টিক, সেলার থার্মালঅংকুরিত শিশু খাদ্য সহ মান সম্মত পরিবেশ ও মানব দেহে ক্ষতিকর হয়না এমন কিছু তথ্য প্রামান্যচিত্র সেমিনারে তুলে ধরেন। সেমিনার শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com