বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯
  • ৭৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৭ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুটারমাটি গ্রামের কাদির মিয়ার মেয়ের জামাতা রফিক মিয়ার সাথে প্রতিবেশী ঝুনু মিয়ার ভাতিজা মুস্তাকিম মিয়ার বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিক্ষেপ করা হয়। এ সংঘর্ষে দু’পক্ষের ৩০জন আহত হন।
পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। আশংকাজনক অবস্থায় মইনুল মিয়া (২২), কাদির মিয়া (৭৫), আমীর হোসেন (২৮), কমর উদ্দিন (৩০), তাকমিনা বেগম (২৮), আলাল মিয়া (৩০) ও রিপন মিয়া (২৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com