বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ৩ দিনব্যাপী বৈশাখী মেলা

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৪১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ৩দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিন পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ২য় দিনেও পৌরভবন প্রাঙ্গনে মেলার ষ্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সন্ধ্যায় পৌরমঞ্চে মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য মেয়র আলহাজ্ব জি, কে গউছের ভুয়শী প্রশংসা করেন। তিনি বলেন বাংলা নববর্ষের শুরুতেই ওয়ান স্টপ সার্ভিস উদ্বোধন ও বৈশাখী মেলা সহ নানা কর্মকান্ডের মধ্যেই প্রতীয়মান হয় আগামী দিনগুলো পৌরসভা আরো এগিয়ে যাবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পিপি এডঃ আকবর হোসেন জিতু, প্রাবন্ধিক এম এ রব ও ব্যকস’র সাবেক সভাপতি আলাউদ্দিন আহমেদ। আজ বুধবার মেলার শেষদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com