বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের নুরুল আমিনের সাথে মাহমুদ মিয়ার দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শাহেনা (৩০), নাদিয়া (১৩), উর্মি আক্তার (১২), শাহিদ (২৫), সাব্বির (৩০), আলম (২৫), সহিদা (২০), তাজির (১২), শান্তা বেগম (১৩), নুরুল আমিন (৩৫) ও সিমা আক্তার (৭ মাস) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com