মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

বাহুবলে আলোচিত রুমানা হত্যায় ঘাতকের স্বীকারোক্তি ॥ ৫শ’ টাকার বিনিময়ে প্রেমিকাকে ধর্ষকের কাছে তুলে দেয় প্রেমিক

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৬৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে আলোচিত রুমানা হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পিবিআই। ঘটনার মূল হোতা তাঁর প্রেমিক জুবায়ের আহমদ আদালতে দেয়া স্বীকারোক্তিতে বর্ণনা করেছে ঘটনার আদ্যোপান্ত। মাত্র ৫শ’ টাকার বিনিময়ে প্রেমিকাকে ধর্ষকদের হাতে তুলে দেয়। গণধর্ষণের পর তাকে আবার হত্যাও করা হয়। শনিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ প্রধানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ঘাতক প্রেমিক জুবায়ের আহমদ। এ সময় সে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেয়। এ বিষয়ে দুপুরে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার বরাত দিয়ে এসব তথ্য জানান হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী। ঘাতক জোবায়েরের বরাত দিয়ে তিনি জানান, ২০১৮ সালের শুরুতে বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা রুমানা আক্তারের (২২) বিয়ে হয় বানিয়াচংয়ে। বিয়ের পরপরই সে পিত্রালয়ে চলে আসে। ইতিমধ্যে স্বামী তাকে ডিভোর্স দেয়। এদিকে পিত্রালয়ে এসে একই গ্রামের জুবায়ের আহমদ (২৪) নামে এক যুবকের সাথে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় ৩ মাস তাদের প্রেমের সম্পর্ক চলে। ইতিমধ্যে প্রেমিকাকে নিয়ে আমোদ ফূর্তি করার কু-মতলব আঁটে জুবায়ের। সে তাঁর কয়েকজন বন্ধুকেও এ মতলবে যুক্ত করে। তাদেরকে নিয়েই প্রেমিকাকে ধর্ষণ করতে চায়। ফূর্তিতে লিপ্ত হতে চায়। একই বছরের ৪ আগস্ট সন্ধ্যায় তার বন্ধু সাইফুর রহমানকে বলে আজ রাতে তোদের জন্য একটি সুন্দরী মেয়েকে আনব আনন্দ ফূর্তি করতে। এ জন্য তোদেরকে জনপ্রতি ৫শ’ টাকা করে দিতে হবে। কথা অনুযায়ী তাঁর বন্ধু সাইফুর রহমান, মামুনুর রশিদ, আবু সাইদ ও ইলিয়াস মিয়া তাকে ৫শ’ টাকা করে দেয়। পরে সে সবাইকে রাত সাড়ে ১০টায় গ্রামের ঈদগাহের কাছে থাকতে বলে। অপরদিকে সে রুমানাকে রাতে দেখা করতে বলে। তাকে বলে আমি তোমার বাড়ির পাশে এসে শিস দিলে বেড়িয়ে এসো। কথা অনুযায়ী জুবায়ের রাত ১১টার দিকে রুমানাদের বাড়ির পাশে গিয়ে শিস দেয়। পরে রুমানা বেড়িয়ে এলে তাকে নিয়ে ঈদগাহের কাছে যায়। সেখানে অন্যদের দেখতে পেয়ে হতচকিয়ে উঠে রুমানা। সবাই মিলে তাকে ধর্ষণ করে। এ সময় রুমানা প্রেমিক জুবায়েরকে বলে তুমি আমার সাথে বেইমানী করেছ। আমি বিষয়টি সবাইকে জানাব। তাৎক্ষণিক তারা সিদ্ধান্ত নেয় রুমানাকে মেরে ফেলার। সাথে সাথে তাকে ধরে গলা কেটে হত্যা করে ঈদগাহের পাশে ধানের জমিতে লাশ ফেলে তারা পালিয়ে যায়। ঘটনার পরদিন নিহতের মা বানেছা বেগম বাদি হয়ে বাহুবল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। প্রথমে বাহুবল থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করে। তারা প্রায় ৪ মাস তদন্ত করলেও কোন কুলকিনারা করতে পারছিলনা। অবশেষে একই বছরের ৫ ডিসেম্বর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই মোহাম্মদ মাইনুল ইসলামকে। প্রথমে সন্দেহভাজন হিসেবে চলতি বছরের ৬ মার্চ আটক করা হয় সাইফুর রহমানকে। তার দেয়া স্বীকারোক্তিতে ধর্ষক মামুনুর রশিদ, আবু সাঈদ ও জুবায়েরকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকেই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সবশেষ জুবায়ের শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আর পলাতক রয়েছে আরেক ধর্ষক ইলিয়াছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com