মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ওবায়দুল কাদের এর রোগমুক্তি কামনায় জেলা আওয়ামী লীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর রোগমুক্তি কামনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র বাসভবনে এই দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি’র পরিচালনায় মিলাদ পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জের সভাপতি এডভোকেট আবুল খায়ের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, শরীফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ দপ্তর সম্পাদক এডঃ আব্দুল মোছাব্বির বকুল, উপ-প্রচার সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য এডঃ সৈয়দ আফজাল আলী দুদু, এডঃ সুলতান মাহমুদ, এডঃ কনক জ্যোতি সেন রাজু, মোস্তফা কামাল আজাদ রাসেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান, ফরহাদ হোসেন কলি, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি শাহ মোঃ আরজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক এডঃ আজিজুর রহমান সজল খান, যুবলীগ নেতা শাহ আলম সিদ্দিক, জেলা ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, আবু ফয়সল, সাখাওয়াত হোসেন সেতু, মুকুল আহমেদ, কাউছার আহমেদ, আঃ রকিব রনি, আব্দুস সামাদ লাভলু। মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com