বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের বগলা বাজারে হিজড়ার ছুরিকাঘাত স্বর্ণ ব্যবসায়ী আহত

  • আপডেট টাইম রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজারে পংকজ বণিক (৪৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে একদল হিজড়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই এলাকার মৃত হরিলাল বণিকে পুত্র ও তন্ময় শিল্পালয়ের মালিক। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে মেঘলা হিজড়ার নেতৃত্বে একদল হিজড়া তার ব্যবসা প্রতিষ্ঠান তন্ময় শিল্পালয়ে ঢুকে ১ লাখ টাকা চাদা দাবী করে। এ সময় সে চাদা দিতে অনিহা প্রকাশ করলে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে সর্বস্ব নিয়ে তারা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com