বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

৮ উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনকে ইউপি চেয়ারম্যান সমিতির অভিনন্দন

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের ৮ উপজেলার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি. চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশে হবিগঞ্জ জেলার জনগণ ভোটাধিকার প্রয়োগের সঠিক প্রতিফলন ঘটানোর অঙ্গীকার রক্ষা করায় জেলা ও উপজেলা প্রশাসনসহ নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে হবিগঞ্জ জেলা ইউ.পি. চেয়ারম্যান সমিতি।
প্রদত্ত এক বিবৃতিতে জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সত্যিকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি নব-নির্বাচিত ৮ সম্মানিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানগণকে আঞ্চলিকতা ও দলীয় সংকীর্ণতার উর্ধ্বে থেকে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় সাধন করে অনুকরণীয় মডেল উপজেলায় রূপান্তরের আহবান জানিয়ে বলেন এতে সকল সম্মানীত ইউ.পি. চেয়ারম্যানগণের সহযোগিতা থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। হবিগঞ্জের ৮টি উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন উপহার দেয়ায় হবিগঞ্জ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ নির্বাচনে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলা ইউ.পি. চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com