বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে ডাকাতির এক সপ্তাহের মাথায় লুন্ঠিত অর্থসহ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৪১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল মডেল থানার ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে ডাকাতির ঘটনার এক সপ্তাহের মাথায় লুণ্ঠিত অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধারসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে ওসি মাসুক আলী ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ মোঃ মোবাশ্বিরের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মুদাহরপুর গ্রামের মৃত বাজিদ উল্লার পুত্র ইয়ার হোসেন (২৬) ও ডুবাঐ গ্রামের শহিদ মিয়ার পুত্র আঃ ওয়াহিদ রুবেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির সাথে জড়িত উপজেলার উত্তর স্নানঘাট গ্রামের মৃত মহরম আলীর পুত্র রশিদ মিয়া (৩২) ও দক্ষিণ স্নানঘাট গ্রামের আফসর উদ্দিনের পুত্র বশির মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত রশিদ মিয়ার নিকট থেকে লুণ্ঠিত ১২ হাজার ৫’শ টাকা ও বশির মিয়ার নিকট থেকে ৮ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ২টি লোহার রড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৬ ফেব্র“য়ারি রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রাজসুরত এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ভৈরব বাজার থেকে মাছ বিক্রি করে ফেরত আসা ব্যবসায়ীদের পিকআপ ভ্যান আটক করে তাদের সাথে থাকা নগদ দেড় লাখ টাকা লুটে নেয়। এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার আটঘর গ্রামের মৃত লোকমান মিয়ার পুত্র এখলাছ মিয়া ও মৃত আব্দুল জব্বারের পুত্র আতাউর রহমান গুরুতর আহত হয়ে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ঘটনার পর থেকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামেন। প্রথমে তিনি ডাকাতির শিকার এখলাছ মিয়ার নিকট থেকে ঘটনার প্রাথমিক ধারণা নিয়ে তাদের বহনকারী পিকআপ ভ্যান চালক ইয়ার হোসেন ও হেলপার আব্দুল ওয়াহিদ রুবেলকে গ্রেফতার করেন। পরে তাদের দু’জনের দেয়া স্বীকারোক্তিতে ঘটনার সাথে জড়িত দুই মূল হোতা রশিদ ও বশিরকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, আমি ডাকাতির ঘটনা জানার পর থেকেই বিষয়টি মূল রহস্য উদঘাটন করতে তৎপর হই। ঘটনার ক্লু উদঘাটনে মাঠে নামী। ফলে দ্রুত সময়ের মধ্যে ডাকাতির সাথে জড়িতদের আটকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হই। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com