মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে কেন্দ্রে প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষকের কারাদণ্ড ॥ ৭ শিক্ষার্থী বহিষ্কার ॥ ৯টি মোবাইল জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৩৯ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ বাহুবলে দাখিল পরীক্ষকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার অপরাধে রকেট উদ্দিন নামে এক শিক্ষককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অন্যদিকে আরেকটি পরীক্ষার হলে মোবাইল ফোনের ব্যবহারের মাধ্যমে নকল করার দায়ে ৭ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় পরিক্ষার্থীদের নিকট থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত শিক্ষককে গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম এর আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত আটককৃত শিক্ষককে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। পরে বিকালে সাজাপ্রাপ্ত শিক্ষককে হবিগঞ্জ জেলা করাগারে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে এসএসসি পরীক্ষা চলাকালে মিরপুর দাখিল মাদ্রাসাকেন্দ্রে মোবাইল ব্যবহারের মাধ্যমে নকল করায় ৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় তাদের সকলের নিকট থেকেই ১ করে মোবাইল ফোন জব্দ করা হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী জানান, সকাল ১০টায় বাহুবল ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষক রকেট উদ্দিন। যদিও তিনি এ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেউ নন। সংরক্ষিত প্রশ্নপত্রের কক্ষে প্রবেশ করে মোবাইল ফোন ব্যবহার করে এগুলো বাইরে সরবরাহ করছিলেন। এ সময় দায়িত্বপ্রাপ্তরা তাকে আটক করে। তার নিকট থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত যাচাই বাছাই এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমানিত হলে বিজ্ঞ সাজা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com