বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হাওরে ঘাস কাটতে গিয়ে কৃষকের হার্টএ্যাটাকে মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হাওরে ঘাস কাটতে গিয়ে হার্টএ্যাটাকে এক কৃষকের মৃত্যু হয়েছে। তার নাম কৃষক আলাউদ্দিন (৫০)। তিনি ওই ইউনিয়নের ছোট শাকোয়া গ্রামের মৃত এনাম উদ্দিনের পুত্র। গতকাল বুধবার বিকেল ২টায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বৈলাকিপুর সংলগ্ন হাওরে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে- কৃষক মোঃ আলাউদ্দিন গরুর জন্য পার্শ্ববর্তী হাওরে ঘাস কাটতে যান। হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে জমিতে পড়ে যান। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নবীগঞ্জ হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার ইদ্রিস আলম জানান-কৃষক ইলাউদ্দিন মিয়া হার্টএ্যাটাক হয়ে মারা গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com