বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের ইসলামী মহা-সম্মেলন আগামীকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের বার্ষিক সভা উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহা-সম্মেলন আগামীকাল শুক্রবার জামিয়া ময়দানে অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হবে। সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুফতি ও মুহাদ্দিস হযরতুল আল্লামা ইউসূফ তাওলাভী ও হযরতুল আল্লামা সায়্যিদ আশহাদ রশীদী মাদানী, ইংল্যান্ডের হযরতুল আল্লামা শায়খ বিলাল বাওয়া ও হযরত মাওলানা আজগর হোসাইন, আমেরিকার হযরত মাওলানা ইসমাঈল বাফেলো, ইংল্যান্ডের হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম, হযরত মাওলানা হাসান নূরী চৌধুরী, হযরত মাওলানা শুয়াইব আহমদ। এ ছাড়াও হযরত মাওলানা নূরুল ইসলাম খান, হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা যোবায়ের আহমদ আনসারী, হযরত মাওলানা জুনাইদ আল হাবিব, হযরত মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, হযরত মাওলানা লোকমান সাদীসহ দেশ বিদেশের আরো অনেক ওলামা মাশায়েখ মূল্যবান বয়ান পেশ করবেন। এতে অংশগ্রহণ করে দু’জাহানের অশেষ ছোয়াব হাসিল করতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জের মুহতামিম হাফেজ মাওলানা তাফাজ্জুল হক।
প্রসঙ্গত, শুক্রবার জুমআর নামাজ পড়াবেন ইংল্যান্ডের হযরতুল আল্লামা শায়খ বিলাল বাওয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com