বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পৌরসভার কর নির্ধারণ ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে কর নিরূপন ও আদায় বিষয়ক স্থায়ী কমিটির এক সভা। স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পদাধিকার সদস্য হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। ভারপ্রাপ্ত মেয়র তার বক্তব্যে বলেন জনগনকে উন্নত সেবা দিতে গেলে কর আদায় ও নিরূপন বিভাগের কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে আরো আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান তিনি। তিনি বলেন এ ব্যাপারে পৌর পরিষদের সকল সদস্যের সহযোগিতা অব্যাহত থাকবে। সভায় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, অর্পনা পাল, পৌরসচিব ফয়েজ আহমেদ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com